ads
২৪ এপ্রিল, ২০২৬

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ

অনলাইন ডেস্ক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শেখ হাসিনার মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ

ছবি:সংগৃহীত

16px

সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন যুবলীগ নেতা মোঃ ফসিউল আলম রিয়াদ।

চট্টগ্রামের এই নেতা তার সহকর্মীদের নিয়ে এ কর্মসূচিতে অংশ নেন বলে জানা গেছে।

মুঠোফোনে প্রতিক্রিয়ায় ফসিউল আলম রিয়াদ বলেন, দেশে আওয়ামী লীগ ও শেখ হাসিনার জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় রাজনৈতিকভাবে তাদের দূরে রাখতে বিভিন্ন মামলা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এসব মামলার মাধ্যমে দলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে এবং অনেককে রাজবন্দি করা হয়েছে।

তিনি আরও বলেন, এ পরিস্থিতির প্রতিবাদ জানাতেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়েছে।

dainikamarbangla

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ